সুবর্ণনেত্র সম্পর্কে

সুবর্ণনেত্র সম্পর্কে | সুবর্ণনেত্র

সুবর্ণনেত্র সম্পর্কে

নেত্রকোনার মাটিতে আমরা বেড়ে উঠেছি। মগড়ায়, কংশে সাঁতরে, ঝাঁপিয়ে কেটেছে কত দুপুর। এ মাটির ঘ্রাণ, এ আঙিনার হাওয়া এর চেয়ে শীতল কিছু নেই। এখানে যে শান্তি আছে, পৃথিবীর কোথায় তা মেলে আর!

সুবর্ণনেত্রে আমরা এই অঞ্চলের মানুষ, প্রাকৃতিক সৌন্দর্য, গুণীজন ও সংস্কৃতিকে বিভিন্ন বিভাগে তুলে ধরার চেষ্টা করেছি। বিভিন্ন উপাদান সংগ্রহের পাশাপাশি, বিভিন্ন মানুষের চোখে দেখা ভিন্ন ভিন্ন নেত্রকোনাকে “আমার চোখে নেত্রকোনা” বিভাগে তুলে ধরার চেষ্টা করেছি।

আমাদের এই পথচলায় যাঁরা প্রতিনিয়ত নানাভাবে সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি আমরা কৃতজ্ঞ। অল্প লোকবল ও সীমিত সম্পদের মধ্যে তথ্য সংগ্রহ করতে গিয়ে কিছু ভুল থেকে যেতে পারে, আবার অনেক তথ্য এখনো সংগ্রহ করা সম্ভব হয়নি, আপনার চোখে পড়া কোনো ভুল কিংবা আপনার সংগ্রহে থাকা লেখা, ছবি বা ভিডিও দিয়ে এই তথ্যভাণ্ডারকে আরও সমৃদ্ধ করুন। আসুন, সম্মিলিত প্রচেষ্টায় সমৃদ্ধ করি নেত্রকোণার এই তথ্যভাণ্ডার।

সুবর্ণনেত্র একটি অলাভজনক উদ্যোগ। শুধু সমৃদ্ধ তথ্য ভাণ্ডার নয়, নেত্রকোণার শিক্ষা, দক্ষতা ও জীবনমান উন্নয়নেও আমাদের অংশগ্রহণ থাকবে।

সুবর্ণনেত্র - নেত্রকোনা ঐতিহ্য ও নগর দৃশ্যপট চিত্র